Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নেছারাবাদে পেটে টিউমার নিয়ে মৃত্যুঝুঁকিতে ২৩ মাসের শিশু, চিকিৎসার জন্য অসহায় মায়ের আকুতি

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ :

পিরোজপুরের নেছারাবাদে পেটে টিউমারজনিত মারাত্মক রোগে আক্রান্ত ২৩ মাস বয়সী শিশু নাদিরা। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু অর্থাভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছেন না অসহায় মা মোসা. নাজমুন্নাহার নাজমা। মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

নাজমুন্নাহার নাজমা নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের সংগীতকাঠি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মৃত মো. মিরাজ। মেয়ের বয়স যখন মাত্র তিন মাস, তখন এক সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারান তিনি। এরপর থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে একমাত্র মেয়েকে নিয়ে জীবনযাপন করছেন।

বর্তমানে তাঁর মেয়ে নাদিরার বয়স ২৩ মাস। শিশুটি পেটে টিউমারজনিত জটিল রোগে আক্রান্ত। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকেরা দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না অসহায় এই মা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জীবিকার তাগিদে এবং মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে নাজমুন্নাহার নাজমাকে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি-মিয়ারহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এবং খেয়া পারাপারের ট্রলারে মানুষের কাছে সাহায্য চাইতে দেখা যায়।

স্বামীহারা এই মায়ের আকুতি, অর্থের অভাবে যেন তাঁর ছোট্ট মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে না যায়। সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক হৃদয়ের মানুষ এগিয়ে এলে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

মানবিক সহায়তার হাত বাড়িয়ে একটি শিশুর চিকিৎসা ও সুস্থ জীবনে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারটি।

শিশু নাদিরার চিকিৎসায় কেউ আর্থিক সহায়তা করতে চাইলে সরাসরি তার মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ: মোসা. নাজমুন্নাহার নাজমা
মোবাইল: ০১৮২৬৩৯০২৭৫ (বিকাশ)।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে ১৫০০ মানুষের শপথ, মশারি-কয়েল বিতরণ

পিরোজপুরে অর্থনৈতিক জোন ও রেললাইন সম্প্রসারণের অনুমোদনে জেলা বিএনপির আনন্দ মিছিল

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুরে প্রথমবার সরকারি শিশু পরিবারের এতিম কন্যার বিয়ে, অভিভাবক হলেন জেলা প্রশাসক আবু সাঈদ 

কাউখালী থানায় ডিআইজি, মাদক দমন ও জনসেবায় দিলেন কঠোর নির্দেশনা

জরায়ু টিউমারের অপারেশন করাতে গিয়ে লাশ হলেন মঠবাড়িয়ার রেনু বেগম : ভুল চিকিৎসা ও প্রলোভন দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ

মৌলভী জয়নুল আবেদীন এসোসিয়েশনের উদ্যোগে পিরোজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

পুলিশকে বাহিনীকে শক্তিশালী না করলে স্বস্তিতে চলাফেরা কঠিন: বাগেরহাটে আইজিপি বছরে ১৫ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা, মাদক ও কিশোর গ্যাং দমনে গুরুত্ব

ইউপি নির্বাচনকে ঘিরে কাউখালীতে বইছে আগাম ভোটের হাওয়া: ১৪৮ প্রার্থীর বায়োডাটা জমা, তৃণমূলে চাঙ্গা বিএনপি

অপচয় নয়, সাশ্রয়ের দৃষ্টান্ত: খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও