Thursday , 19 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সরকারি অর্থের অপচয় ও নিম্নমানের কাজে ছাড় নয়: গণপূর্ত প্রতিমন্ত্রী

জনপথ ডেস্ক :
সরকারি অর্থের অপচয়, অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের নির্মাণকাজের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি বলেছেন, সরকারি অর্থ জনগণের অর্থ। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের যৌক্তিকতা, কাজের গুণগত মান এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নির্মাণকাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের চলমান কার্যক্রম, কর্মপরিধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এমপি।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি সরকারি প্রকল্পের সঙ্গে দেশের মানুষের শ্রম, ঘাম ও অর্থ জড়িত। তাই সরকারি অর্থের অপচয়, অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।
গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের প্রতিটি পর্যায়ে যথাযথ তদারকি ও নিয়মিত পরিবীক্ষণ নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়মে জড়িত থাকলে যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠনের লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন প্রতিমন্ত্রী।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।
এতে স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। সভায় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তরের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নেছারাবাদের করফা বাজারে বিয়ের দাবিতে অনশন, ১৭ ঘণ্টা অবরুদ্ধ পল্লী বিদ্যুৎ কর্মী; পুলিশি হস্তক্ষেপে উদ্ধার

নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম পিরোজপুরের আইপি মিত্রা

পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ফতুল্লা থেকে পিরোজপুরে এসে দুই কিশোরীকে নিয়ে পালানোর চেষ্টা, উদ্ধার ৩ জন

নেছারাবাদে সেফটি বেল্ট ছাড়াই সেফটি নেটের কাজ, উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ইন্দুরকানীতে মোবাইল কোর্ট পরিচালনা করায় এসিল্যান্ডের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের মব সৃষ্টি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

পিরোজপুরে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন, একজন খালাস

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৯১১ পরিবারের হাতে প্রতীকী সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ র‍্যালি

থানার নাকের ডগায় সিনান ট্রেডার্সে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন