Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

মেহেরপুর জেলায় এখন পেঁয়াজের ভরা মৌসুম চলছে। মাঠজুড়ে সবুজের সমারোহ থাকলেও কৃষকদের মনে নেই স্বস্তি। ক্ষেতভর্তি পেঁয়াজ প্রস্তুত থাকলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তা উত্তোলন করতে পারছেন না অনেক চাষি। বাজারে দরপতন ও ক্রেতা সংকটের কারণে বড় ধরনের লোকসানের শঙ্কায় পড়েছেন তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ৫ হাজার ২০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১ লাখ মেট্রিক টন। তবে উৎপাদন ভালো হলেও বাজারদরের ধস কৃষকদের হতাশ করে তুলেছে।

মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। কিন্তু কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। অনেকেই পেঁয়াজ তুলে বিক্রি না করে জমিতেই রেখে দিচ্ছেন, দাম বাড়ার আশায়।

মুজিবনগর উপজেলার স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন, ‌‘প্রতি মণ পেঁয়াজ এখন ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে বিক্রি করলে আমাদের খরচই উঠবে না। সার, বীজ, কীটনাশক, শ্রমিক—সব কিছুর দাম বেড়েছে। আমরা তো বিপদে পড়ে গেছি।’

আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘গত বছরও এমন পরিস্থিতি হয়েছিল। এবারও যদি একই অবস্থা থাকে, তাহলে আমাদের পেঁয়াজ চাষ বন্ধ করে দিতে হবে। সরকার যদি এ সময়ে আমদানি করে, তাহলে আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবো।’

একই গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, ‘আমরা অনেক কষ্ট করে ফসল ফলাই। কিন্তু বাজারে ন্যায্য দাম না পেলে সব পরিশ্রম বৃথা যায়। এখন যে দামে বিক্রি হচ্ছে, তাতে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা লোকসান হচ্ছে।’

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান, ৬ জন গ্রেপ্তার

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ

পিরোজপুরের নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা

পিরোজপুরের নেছারাবাদে নৌ পুলিশের বিশেষ অভিযানে ২২০ কেজি হরিণের মাংসসহ আটক ২

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি নাছির-সম্পাদক নাঈম

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত’

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর: সনাতন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস

২৫তম বিসিএস প্রশাসন ফোরামের ২০২৬–২০২৮ কার্যনির্বাহী কমিটিতে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত পিরোজপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান সোহেল

পিরোজপুরে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উন্নয়ন কর্মকাণ্ডে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের তাগিদ