Sunday , 2 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, প্রত্যেকের ১ মাসের কারাদণ্ড

ডেস্ক নিউজ : পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২ আগস্ট) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাজারহাট এলাকার মো. আবির (২৮), মধ্যরাস্তা বাইপাস এলাকার মো. তাওহিদুল ইসলাম (২৮), কদমতলা এলাকার মো. ফয়সাল শেখ (২৮) এবং পালপাড়া এলাকার প্রিন্স প্রকাশ ঢালী (২৯)।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে তাদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করেন। পরে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের কারাভোগের জন্য পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম

বাগেরহাটের বাধাল হাটে জমজমাট সুপারির বাজার, প্রতি হাটে কোটি টাকার বেচাকেনা

গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে পিরোজপুরে কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ

দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, জিয়ানগরে খালের জায়গায় গড়ে ওঠা ৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখলেন পিরোজপুরের কৃতী সন্তান প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পিরোজপুর-নেছারাবাদে উন্নয়নকাজ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, বললেন—জনগণের সরকারই জনগণের জন্য কাজ করে

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার ফল প্রকাশ, শনিবার সকাল ১১ টায় মৌখিক পরীক্ষা 

ভান্ডারিয়ায় গভীর রাতে দুটি বাসে আগুন,বাসের ভিতরে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত