Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি

অবশেষে জল্পনার অবসান ঘটালেন সিডনি সুইনি

হলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন সিডনি সুইনি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দর্শকপ্রিয় কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মাঝে ছিল নানা কৌতূহল। পশ্চিমা বিনোদন অঙ্গনে কান পাতলেই শোনা যেত সিডনির প্রেমচর্চা।

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দীর্ঘ জল্পনার অবসান ঘটালেন এই অভিনেত্রী; নিজের মনের মানুষের পরিচয় প্রকাশ্যে এনে সম্পর্কের গুঞ্জনকেই বাস্তবে রূপ দিলেন এই সুন্দরী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে যেন ভক্তদের রীতিমতো চমকেই দেন সিডনি সুইনি। সেই ছবিতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল অভিনেত্রীকে। গুঞ্জন ছিল, সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্ক তার; সুইনির পোস্ট করা সেই ছবি এবার সেটিই নিশ্চিত করল- গুঞ্জন নয়, স্কুটার ব্রাউনের সঙ্গেই প্রেম করছেন অভিনেত্রী। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে একটি আদুরে সাদা-কালো ছবি শেয়ার করেন। ছবিটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ব্রাউন। তাতে মজার ছলে একটি ক্যাপশনও জুড়ে দেন; যেখানে তিনি নিজেকে ‘লাকি বাস্টা*র্ড’ বলে অভিহিত করেন।

তবে ধারণা করা হচ্ছে, সিডনি ও ব্রাউনের এই ছবিটি গত ৭ এপ্রিল ‘ইউফোরিয়া’ সিরিজের প্রিমিয়ার অনুষ্ঠানের। সেখানে সাদা পোশাকে সিডনিকে এবং ব্রাউনকে দেখা গেছে বেশ সাধারণ পোশাকে। তাদের এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত গত ২০২৫ সালের সেপ্টেম্বরে; ইতালির ভেনিসে বিশ্বখ্যাত ধনকুবের জেফ বেজোস ও লরেন সানচেজের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে সিডনি সুইনি ও স্কুটার ব্রাউনের প্রথম দেখা হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই এই জুটির সখ্যতা গড়ে ওঠে এবং এর কিছুদিন পরেই লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়। এরপর গত বছরের ডিসেম্বর নাগাদ আন্তর্জাতিক গণমাধ্যম ‘পিপল’ তাদের এক প্রতিবেদনে জানায়, সিডনি ও স্কুটার তাদের এই সম্পর্ক নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন। তবে সিডনি সুইনির জীবনে এটিই প্রথম প্রেম নয়।

এর আগে ব্যবসায়ী জোনাথন ডাভিনোর সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কে ছিলেন এই সুন্দরী। পরে ২০২৫ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে, স্কুটার ব্রাউন আগে ইয়েল কোহেনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে যুক্ত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পিরোজপুরে পানির ওপর ভাসমান বেডে ১০ কোটি টাকার চারা, বদলাচ্ছে হাজারো মানুষের জীবন নারীদের শ্রমে সচল কৃষি অর্থনীতি, মিলেছে জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতি

COP31 সামনে রেখে খুলনায় আলোচনা সভা, ঋণ নয়, ক্ষতিপূরণ চাই দাবি তরুণদের

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম পিরোজপুরের দুই শিক্ষার্থী

নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য!

গেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?

পিরোজপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নগরীতে আরও চার থানা স্থাপনের পরিকল্পনা