Monday , 7 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নাজিরপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

জনপথ ডেস্ক : পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুল হালিম ও উপপরিদর্শক (এসআই) নাঈমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লেবু জিলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩২)কে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপর একটি অভিযানে উপজেলার ছোট বুইচাকাঠি গ্রাম থেকে রহমাত হাওলাদারের ছেলে আখতারুজ্জামান (২৮)কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাইদুল তরফদার নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে, এনিয়ে মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। নাজিরপুরকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জরায়ু টিউমারের অপারেশন করাতে গিয়ে লাশ হলেন মঠবাড়িয়ার রেনু বেগম : ভুল চিকিৎসা ও প্রলোভন দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নগর ভবনে পেট্রোল বোমা, জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা মঞ্জুর

নাজিরপুরে অবৈধ দখল ঠেকাতে অর্পিত সম্পত্তি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে, জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা

নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা

পিরোজপুরের সংবাদপত্রে যুক্ত হচ্ছে নতুন নাম, ‘আজকের উদয়ন বার্তা’ আজ বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজমন্দিরে পূজা চেরী, ১৬০ প্রতিমায় ফুটে উঠেছে পৌরাণিক কাহিনি

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে : ডিসি

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে : ডিসি

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি