Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

COP31-এ যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক

জনপথ ডেস্ক : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ (COP31)-এ যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে তাঁকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট অবতরণ করে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার সফরসঙ্গীরা।
তুরস্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতির পর টার্কিশ এয়ারলাইন্সের অপর একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১১ নভেম্বর) আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন COP31-এ অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক সহযোগিতা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম; আটক ১

পিরোজপুর জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন মাওলানা আব্দুর রব

নেছারাবাদে অগ্নিকাণ্ডে সর্বস্বান্তদের পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঢেউটিন চাল ও নগদ অর্থ

পিরোজপুরের প্রতি সরকারের আলাদা দৃষ্টি রয়েছে: এমপি সুলতানা জেসমিন জুই

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১ রোগী

শিক্ষকসহ অন্য পেশায় থেকে সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রত্যন্ত মানুষের পাশে রেড ক্রিসেন্ট, নাজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প