Tuesday , 27 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নগরীতে আরও চার থানা স্থাপনের পরিকল্পনা

জনপথ ডেস্ক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ণ ও যানবাহনের চাপের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি সেবার পরিধি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন ব্যক্তিরা। এদিকে নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিএমপি কমিশনার।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বান্দ রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
২০০৬ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে নগরবাসীকে পুলিশি সেবা দিচ্ছে সংস্থাটি। তবে নগরীর পরিধি ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং যানজট ব্যবস্থাপনায় পুলিশের ওপর চাপও বাড়ছে। এ অবস্থায় জনবল ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি থানা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, পরিবর্তিত নগর বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন।
বিএমপি কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, ভবিষ্যতে বরিশাল মহানগরে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নগরে থানার সংখ্যা চার থেকে বেড়ে আটটি হবে। এতে নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম জোরদার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিএমপিতে বর্তমানে প্রায় এক হাজার ৮০০ সদস্য কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠার দুই দশকে নগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে সংস্থাটি। নগরীর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশি সেবার মানোন্নয়ন, নাগরিকবান্ধব কার্যক্রম বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়ানোই এখন সংশ্লিষ্টদের কাছে বড় প্রত্যাশা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর পৌরসভা নির্বাচনে মইনুল আহসান মুন্নাকে মেয়র প্রার্থী ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ

শিক্ষকসহ অন্য পেশায় থেকে সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

পিরোজপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে এলিজা জামান

পিরোজপুরে গাঁজাসহ ৩ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম পিরোজপুরের দুই শিক্ষার্থী

ফলন কম হলেও বাজার দর দ্বিগুন, মোরেলগঞ্জের বৌলপুর বাজারে কোটি টাকার সুপারি যাচ্ছে দেশের অভ্যন্তরে

মঠবাড়িয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ১ লাখ টাকা উদ্ধার

এতিমখানার অনুদান ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চেয়ারম্যান ফারুক

পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই